সমাজে হরহামেশাই ঘটছে বিভিন্ন সামাজিক অপরাধ; সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সম্মুখীন হতে হচ্ছে নানাবিধ সমস্যার। এসকল সামাজিক সমস্যা হতে পরিত্রাণ ও সেবা প্রাপ্তির প্রক্রিয়াকে জনবান্ধব করতে চালু হলো ই-নালিশ।
সঠিক তথ্যে দ্রুত সেবা স্লোগানে তথ্যসেবার এই অ্যাপটি ডেভেলপ করেছে নোয়াখালী জেলা প্রশাসন।
অ্যাপটির মাধ্যমে প্রমাণসহ অভিযোগ করতে পারবেন ভুক্তভোগী। অ্যাপেই প্রমাণস্বরূপ যুক্ত করা যাবে ছবি, ভিডিও, ডকুমেন্টসহ ওয়েব লিংক। ই-নালিশ অ্যাপ্লিকেশন ব্যবহার করে একজন সচেতন নাগরিক বা ভুক্তভোগী তার অভিযোগটি যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারবেন মূহুর্তেই।
২৮ অকক্টোবর অ্যাপসটির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান।
তিনি মনে করেন, ই-নালিশ অ্যাপ্লিকেশন নিশ্চিত করবে সুষ্ঠু জবাবদিহিতা, হ্রাস করবে বিভিন্ন সমাজিক সমস্যা, নিশ্চিত করবে নিরবিচ্ছিন্ন সরকারি সেবা যার ফলে অর্জিত হবে জনবান্ধন প্রশাসন।
ই-নালিশ অ্যাপ্লিকেশন গু
গোল প্লে স্টোর থেকে যে কেউ ডাউনলোড করে নিজের মোবাইলে ইন্সটল করে জানাতে পারবেন নিজের পাশাপাশি অন্যের পক্ষে অভিযোগ।
অভিযোগ দাখিলের ক্ষেত্রে ঘটনার স্থানসহ, অভিযোগের ধরন নির্বাচন, যেমন- বাল্য বিবাহ, ইভটিজিং, দুর্নীতি বা জন্ম-মৃত্যু নিবন্ধন ইত্যাদিসহ কার বরাবর অভিযোগ দাখিল করতে চান তা নির্বাচন করার মাধ্যমে অতি সহজেই অভিযোগ দাখিল করতে পারবে।